শর্তাবলী (Terms & Conditions)

নিম্নে Tailor Manager ব্যবহারের জন্য প্রযোজ্য শর্তাবলী উল্লেখ করা হলো। আমাদের সেবা গ্রহণের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।


১. প্যাকেজ ও সার্ভিস
  • আমাদের উল্লেখিত প্যাকেজগুলোর যেকোনো একটি নির্বাচন করলে একই মানের ও একই ধরনের সার্ভিস সুবিধা প্রদান করা হবে।
  • প্যাকেজভেদে মূল্য ভিন্ন হতে পারে, তবে সার্ভিসের মান সকল প্যাকেজেই সমান থাকবে।
২. SMS চার্জ
  • আপনার ব্যবহারের উপর ভিত্তি করে SMS চার্জ প্রতি মাসে মাসিক বিলের সাথে যুক্ত করা হবে।
  • SMS চার্জ ব্যবহারের পরিমাণ অনুযায়ী পরিবর্তনশীল হতে পারে।
৩. মাসিক বিল পরিশোধ
  • মাসিক বিল চলতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
  • ১৫ তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে—
    • নতুন অর্ডার গ্রহণ বন্ধ থাকবে
    • SMS পাঠানো বন্ধ থাকবে
    • তবে সিস্টেম লগইন, আগের অর্ডার দেখা ও অন্যান্য মৌলিক সার্ভিস চালু থাকবে
৪. বিল বকেয়া ও একাউন্ট সাময়িক বন্ধ
  • ৫০ দিনের বেশি সময় বিল পরিশোধ না করলে একাউন্ট সাময়িকভাবে বন্ধ (Suspend) করা হবে।
  • পুনরায় একাউন্ট চালু করতে আমাদের নির্ধারিত যোগাযোগ নম্বরে কল করে বকেয়া বিল পরিশোধ করতে হবে।
  • একাউন্ট বন্ধ থাকলেও পূর্বের সকল ডাটা সম্পূর্ণ অক্ষত থাকবে, ইনশাআল্লাহ।
৫. একাউন্ট বন্ধের নীতি
  • কেউ যদি তার একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করতে চান, তাহলে কমপক্ষে ১ মাস পূর্বে আমাদের জানাতে হবে।
  • নোটিশ পিরিয়ড চলাকালীন সময়ের বিল পরিশোধ প্রযোজ্য থাকবে।
৬. সার্ভিস পরিবর্তন ও আপডেট
  • সার্ভিস উন্নয়নের স্বার্থে যেকোনো সময় শর্তাবলী, ফিচার বা চার্জ পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহারকারীকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
৭. দায়বদ্ধতা
  • ব্যবহারকারীর ভুল তথ্য প্রদান, অননুমোদিত ব্যবহার বা ইন্টারনেট সমস্যাজনিত কারণে সৃষ্ট ক্ষতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Tailor Manager ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সর্বদা নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল টেইলার ম্যানেজমেন্ট সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।